শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকা ছাড়াই মুম্বইয়ে আইপিএল খেলতে হবে ক্রিকেটারদের

ভারতজুড়ে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। মহারাষ্ট্রে এরই মধ্যে লকডাউন ঘোষণা হয়ে গেছে। তবুও আইপিএল চালানো হবে বলে ঘোষণা দিয়েছে আয়োজকরা।

তবে আইপিএলে ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইপিএলে খেলতে নামার আগে তাই খেলোয়াড়দের ভ্যাকসিন দেয়ার জন্য আবেদন করেছিল বিসিসিআই।

কিন্তু মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আপাতত ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া যাবে না। অর্থাৎ ভ্যাকসিনের টিকা না নিয়েই আসন্ন আইপিএলে খেলতে নামতে হবে ধোনি-কোহলি-রোহিত-পান্তদের।

করোনার মধ্যেই এবার ভারতের মোট ছয়টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের খেলাগুলো। কোনো দলকেই হোম অ্যাডভান্টেজ দেওয়া হবে না। সেভাবেই তৈরি হয়েছে সূচি।

প্লে-অফ এবং ফাইনাল হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরুতে ম্যাচ আয়োজন নিয়ে কোনো সংশয় না থাকলেও মুম্বাই নিয়ে চিন্তার ভাঁজ ফ্র্যাঞ্চাইজি মালিকদের কপালে। কারণ সেখানে বাড়তে থাকা সংক্রমণ। যে কারণে নতুন করে লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র সরকার।

আগামী শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি থাকবে মহারাষ্ট্রজুড়ে। চলবে নাইট কারফিউ; কিন্তু তার মধ্যেও আইপিএল আয়োজন নিয়ে সবুজ সংকেত দিল বিসিসিআই ও মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানান, খালি মাঠেই টুর্নামেন্ট আয়োজন হবে। পাশাপাশি ক্রিকেটারদের আইসোলেশনেও থাকতে হবে। অর্থাৎ মহারাষ্ট্র সরকারের কোভিড প্রোটোকল মেনেই আইপিএল খেলতে হবে ক্রিকেটারদের।

কিন্তু তাতেও বিসিসিআইয়ের উদ্বেগ থেকেই যাচ্ছে। কারণ নবাব মালিক জানিয়ে দিলেন, ‘আপাতত কোনও ক্রিকেটারকে করোনা টিকা দেওয়া হবে না।’

তার যুক্তি, আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী, বর্তমানে ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরই করোনা টিকা দেওয়া হচ্ছে। তাই এই সংক্রান্ত নতুন নির্দেশিকা না পাওয়া পর্যন্ত ক্রিকেটারদের করোনা টিকা দেওয়া যাবে না।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা