বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা ও খুলনা-কলকাতা রুটে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের যাত্রী বেড়েছে কয়েক গুণ

এক সপ্তাহের মধ্যেই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের যাত্রী সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। প্রথম দিন কলকাতা থেকে যেখানে মাত্র ৩৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে মৈত্রী এক্সপ্রেস সেখানে সপ্তাহান্তে সেই যাত্রী সংখ্যা এখন প্রায় ২০০। যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রায় ২৬ মাস বন্ধ থাকার পর গত মাসের ২৯ তারিখ ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু করে কলকাতায়। পরদিন সেই মৈত্রী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে মাত্র ৩৭ জন যাত্রী নিয়ে। অন্যদিকে কলকাতা থেকে খুলনার উদ্দেশে বন্ধন এক্সপ্রেস মাত্র ১৮ জন যাত্রী নিয়ে রওনা করেছিল।

তবে, সপ্তাহ ঘুরতে না ঘুরতে এই যাত্রী সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এবার বন্ধন এক্সপ্রেস খুলনায় যাচ্ছে ৮০ যাত্রী নিয়ে। একইভাবে আগামী সোমবারের মৈত্রী এক্সপ্রেসের শনিবার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ১৬০ জনের।

মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসে দুই শ্রেণির টিকিট বিক্রি হচ্ছে। একটি চেয়ার কোচ অন্যটি কুপ বা ফার্স্টক্লাস। কলকাতার পূর্ব রেলের সদর দপ্তরের আন্তর্জাতিক টিকিট কাউন্টারে মিলছে টিকিট। আরামদায়ক ভ্রমণের কারণেই ভিড় বাড়ছে যাত্রীদের।

একজন যাত্রী বলেন, মৈত্রী চালু হওয়ার পর অনেক সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। আরেক জন বলেন, মানুষদের যেহেতু চাহিদা বেশি এটি সপ্তাহে চার-পাঁচ দিন করা দরকার।

সোম-বুধ-শুক্রবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। অন্যদিকে রোববার এবং বৃহস্পতিবার কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা হয় বন্ধন এক্সপ্রেস। দুটো ট্রেনের সাড়ে ৪ শতাধিক আসন রয়েছে।

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী সবচেয়ে জনপ্রিয় রেল পরিবহন মৈত্রী এক্সপ্রেস। একই সময় বন্ধ হয়ে যায় কলকাতা-খুলনা রুটের বন্ধন এক্সপ্রেসও।

কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেসে টিকিট কাটতে হলে অবশ্যই আরটিপিসিআর রিপোর্ট দেখাতে হবে এবং থাকতে হবে করোনার দুই ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র। দিতে হবে সেল্ফ ডিক্লারেশনও।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ