শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭৬৯ শিক্ষক নিয়োগ

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি ও অপেক্ষমান তালিকা থেকে এ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আওতায় ১৫ হাজার ১৬৩ টি শূন্য পদে নিয়োগ সুপারিশের জন্য এবং ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশের পর যেসব পদে কেউ যোগদান করেনি বা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন ৩ হাজার ৭৮১টি পদে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

এনটিআরসিএর ৩য় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যেসব পদে কেউ আবেদন করেনি এমন ১৫ হাজার ১৬৩ টি শূন্য পদে নিয়োগ সুপারিশের ফলে গত ৬ ফেব্রুয়ারি বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া যায়। এই আবেদনসমূহ টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফ্টওয়্যারের মাধ্যমে মেধা ও চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করা হয়।

এতে দেখা যায়, মোট ৮ হাজার ৩৫৯ জনের আবেদন পাওয়া গেছে। তার মধ্য থেকে মেধা ও চাহিদার ভিত্তিতে ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদের পুলিশ/ নিরাপত্তা ভেরিফিকেশনের পরে
নিয়োগ সুপারিশ করা হবে।

নির্বাচিত চার হাজার ৭৫২ প্রার্থীর মধ্যে এমপিও পদে ৪১৮৫ এবং নন-এমপিও পদে ৫৬৭ জন নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পদ ২৫০৪টি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় পদ ২২৪৮টি।

একই সাথে এনটিআরসির ৩য় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর মধ্যে নিয়োগ সুপারিশের পর যেসব পদে কোনো প্রার্থী যোগদান করেনি অথবা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন ৭ হাজার ১৭ টি পদে বিধি এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে ২য় মেধাধারীকে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত ৭ হাজার ১৭ জন প্রার্থীর মধ্যে এমপিও পদ ৬২০৫টি এবং ননএমপিও পদ ৮১২টি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পদ ৪ হাজার ৫৩৯টি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় পদ ২ হাজার ৪৭৮টি। এ সকল নির্বাচিত প্রার্থীদেরও পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।

নিয়োগ সুপারিশের ফলে এনটিআরসিএ থেকে গত ৩০ মার্চ ২০২১ তারিখে ৩য় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৫৪ হাজার ৩০৪ টি শূন্য পদের মধ্যে ৩৮ হাজার ২৮৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ১৫ হাজার ১৬৩টি পদে কোনো আবেদন না পাওয়ায় প্রার্থী নির্বাচন করা সম্ভব হয়নি।

নির্বাচিত প্রার্থীদের পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর কাছ থেকে প্রাক-নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই সংক্রান্ত ভি আর ফরম সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে মোট ৩৪ হাজার ৭৩ জন প্রার্থী ভি আর ফরম প্রেরণ করেন।

গত ২০ জানুয়ারি উল্লিখিত নির্বাচিত ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোরবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা
  • ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ
  • রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল