শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ে চিঠি রেখে এলেন ইসির বার্তাবাহক

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ সংলাপে অংশ নিতে বিএনপিকে চিঠি দিতে গিয়েছিলেন মো. মহসিন নামের নির্বাচন কমিশনের একজন বার্তাবাহক। কিন্তু রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করেও দলটির কারও হাতে চিঠি দিতে পারেননি তিনি। শেষে তালাবদ্ধ ওই কার্যালয়ের কলাপসিবল গেটের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে ভেতরে থাকা একটি চেয়ারের ওপর চিঠিটি রেখে এসেছেন তিনি।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম বলেন, ‘যতটা জানি, উনি (মহসিন) তালার সাথে (বিএনপি কার্যালয়ে লাগানো তালা) চিঠিটা ঝুলিয়ে রেখেছেন। তবে নিশ্চিত করতে পারছি না।’

পরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ কলাপসিবল গেটের ভেতরে রাখা একটি চেয়ারের ওপর সাদা রঙের খামে চিঠিটি রয়েছে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের ওই বার্তাবাহক চিঠি নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। বেলা সাড়ে তিনটার দিকে চিঠিটি চেয়ারের ওপর রেখে চলে যান তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও বিএনপির অঙ্গসংগঠন যুবদলের এক নেতা নিহত হন। ওই সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। তখন থেকেই কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে আছে পুলিশ।

অপর দিকে সংঘর্ষের ঘটনায় হওয়া নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি চলছে। গ্রেপ্তার অভিযানের মুখে আত্মগোপনে গেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতা। এর মধ্যেই সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে এক দিন হরতাল ও টানা তিন দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। তাদের অবরোধ আজ সন্ধ্যা ছয়টায় শেষ হচ্ছে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নিতে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার থেকে রাজনৈতিক দলগুলোকে এই চিঠি দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপিকেও এই আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে চিঠিটি দিতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের ওই বার্তাবাহক।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলমের সই করা চিঠি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হচ্ছে। বিএনপির কার্যালয়ের চেয়ারের ওপর থাকা খামে দেখা যাচ্ছে, বিএনপির মহাসচিব বরাবর চিঠিটি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের