বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবরোধের শেষ দিনে কলারোয়ায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: বিএনপি’র ডাকা ৭২ ঘন্টা অবরোধের শেষ দিনে কলারোয়া ছিলো আওয়ামীলীগ নেতা- কর্মীদের দখলে।

বৃহস্পতিবার(২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ সমর্থকদের কোন উপস্থিতি টের পাওয়া যায়নি। দিনব্যাপি অবরোধ বিরোধীদের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে পৌর সদর ছিলো জমজমাট। যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে ঢাকাগামী অধিকাংশ যাত্রীবাহী পরিবহন ছিল বন্ধ। পৌর বাজারের সকল দোকান- পাঠ ছিলো খোলা। রাস্তা দিয়ে ইজি বাইক, নছিমন, করিমন, ইন্জিন ভ্যান চলাচল করায় জনগনকে চলাচলে কোন বাঁধার মুখে পড়তে হয়নি।

কলারোয়াকে অবরোধ মুক্ত রাখতে আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে কর্মীরা ছিলো তৎপর। অবৈধ অবরোধে জনগনের সমর্থন না থাকায় দিনভর পৌর সদরে খন্ড খন্ড অবরোধ বিরোধী মিছিলে জনসাধারনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে শান্তি বৈঠকে মিলিত হয়েছে। অবরোধে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পৌর সদর সহ মহা সড়কে পুলিশ ছিলো মোতায়েন।

বিকালে বিশাল এক অবরোধ বিরোধী মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে আগুন সন্ত্রাসী বিএনপি- জামায়াত দলের কর্মকান্ডের প্রতি ধিক্কার জানিয়ে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে শত শত আ’লীগ নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। পরে সরকারি হাইস্কুল সংলগ্ন চৌরাস্তা মোড়ে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, মাস্টার আজিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, ফজলুর রহমান, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, স্বেচ্ছা সেবকলীগ নেতা আসিকুর রহমান মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা