শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি ও পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) এই কর্মশালার আয়োজন করে ভূমিজ ফাউন্ডেশন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আইডিআরটি কেন্দ্র।

কর্মশালার পাশাপাশি রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণের বিষয়েও আলোচনা করা হয়।

ভূমিজ ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা সভাপতিত্বে কর্মশালার সেশন পরিচালনা করেন একশনএইড বাংলাদেশ-এর সুশীল প্রকল্পের প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্বদেশ-এর পরিচালক মাধব চন্দ দত্ত, সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস, রূপালী’র পরিচালক শফিকুল ইসলাম ও সদস্য জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদ-এর সভাপতি সরস্বতী দাস ও সম্পাদক ইমদাদুল হক, নারী অন্ত্যজ পরিষদ-এর সভানেত্রী সোমা সরকার, আইডিয়াল থেকে সুব্রত বাছাড় ও জসিম উদ্দিন, নারী উন্নয়ন সংস্থা-এর সভানেত্রী নারগিস বেগম, তালা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার ও প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, আমরাবন্ধু ফাউন্ডেশন থেকে প্রান্ত ও অর্ঘ এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারসহ আরও অনেকে।

কর্মশালার আয়োজকরা জানান, ৯টি জেলায় সুশীল সাপোর্টিং এন্ড সাসটেইনেবল অবসিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) “টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এন্ড রুল অব ল ইন বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সংযোগ বাড়ানোর কাজ করা হচ্ছে।

কর্মশালায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রতিবন্ধকতা নিরসনের পরিকল্পনা গ্রহণেও গুরুত্ব দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা