শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত ইনতাজ আলী বিশ্বাসের পুত্র মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত সোমবার (১ সেপ্টেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবে নোয়াপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিন মল্লিকের ছেলে সেলিম হায়দার (মনু) যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে বলে দাবি করেন তিনি। আজিজুল ইসলাম জানান, তালা উপজেলার ১৪৫ নং মৌজার বেততলা চিলাখালি বিলে মোট ৩৬৬ বিঘা জমির ওপর তিনজন ঘের মালিক পৃথকভাবে ঘের পরিচালনা করছেন। এর মধ্যে তিনি ১৫২ বিঘা, ছাত্তার সরদার ৬৪.৫০ বিঘা এবং রফিকুল সরদার ১৫২.৫০ বিঘা জমি নিয়ে চুক্তিপত্র রেজিস্ট্রি মোতাবেক মৎস্য চাষ করে আসছেন। তার ঘেরে মোট ৭৯ জন জমির মালিক রয়েছেন এবং তিনি নিয়মিত তাদের হারির টাকা পরিশোধ করছেন। অথচ পাশের ঘের মালিক রফিকুল সরদার দীর্ঘ তিন বছরেও জমির মালিকদের হারির টাকা পরিশোধ করেননি। তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে তার নাম জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। সেলিম হায়দার মনু, ইমান সরদার, নজরুল সরদার কারো কাছেই তিনি কোনো টাকা দেন না। বরং তাদের জমি অন্য ঘের মালিকদের আওতায় পড়েছে এবং সে অনুযায়ী হারির টাকা আদায় হয়েছে। আজিজুল ইসলাম আরও জানান, সংবাদ সম্মেলনকারীদের জমির পরিমাণ ৪২ বিঘা। স্থানীয় পর্যায়ে মাপজরিপ ও এওয়াজ বণ্টনের ভিত্তিতে সীমানা পিলার বসানো আছে। তবে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান রয়েছে এবং বিষয়টি বর্তমানে দেওয়ানি আদালতে বিচারাধীন। তিনি বলেন, এ নিয়ে বিগত কয়েক বছরে সার্কেল এসপি, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বহুবার শালিস বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। সর্বশেষ সংবাদ সম্মেলনকে ভিত্তি করে একটি মহল ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান