সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় দলিত পরিষদের উদ্যোগে দেশব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তালা উপজেলা পারিষদের সামনে মানব বন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কংকনা দাসের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, জুলফিকার রায়হান।
পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক পলাশ দাস, স্বপ্না দাস, সাবিহা খাতুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এ বছরের গত জানুয়ারী ও ফেব্রæয়ারী এই দুইমাসে ২৯৪ নারী ও শিশু বিভিন্ন ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৯৬ জন নারী ও শিশু ধর্ষন ও সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে যা বিবেকবান মানুষ হিসেবে সহ্য করতে পারে না। ধর্ষনকারীরা বিভিন্ন আইনের ফাঁক ফোঁকড় ও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে, ফলে ধর্ষন ও নারী নির্যাতনের মত ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সরকারের নিকট ধর্ষনের আইন সংস্কার ও অবিলম্বে কার্যকর করার দাবী জানান এবং দ্রæত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, যদি নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ না হয় তাহলে নারীর বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও উন্নয়ন অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ হবে। তাই অবিলম্বে নারী ও শিশুদের নিরাপত্তা ও তাদের প্রতি ঘটে যাওয়া সকল অন্যায়ের ন্যায়বিচার প্রাপ্তীর জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।
এর আগে একটি র‌্যালী তালার পরিত্রাণ অফিস থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক