বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি নিবার্চনে ধানের শীষে ভোট দিবেন : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কেএম আনিছুর রহমান ও দেবাশীষ চক্রবর্তী বাবু: বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা-ই বিএনপির একমাত্র শক্তি। আগামিতে আবারো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত হবে বলে ইনশাল্লাহ।’

বৃহষ্পতিবার বিকেলে (১৩ মার্চ) সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় ধানদিয়া চৌরাস্তা মোড়ে বেগম খালেদা জিয়া কলেজ মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক এমপি হাবিব বলেন, ‘এলাকায় কথিত কোন বড় ভাই থাকবে না, ভাইয়ের কোন ছেলের রাজত্বও থাকবে না। কোন শালিস-বিচার করা যাবে না। মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। দলের ভিতরে যারা চাঁদাবাজী, দখলবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকবে, দলের ভিতরে তাদের কোন ঠাঁই নেই, তাদেরকে ধরে পুলিশে দিন।’

ইউনিয়ন বিএনপি নেতা রওশন আলী গাজীর সভাপতিত্বে এবং যুবদল নেতা জাকির হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির মুখপত্র অধ্যক্ষ রইছ উদ্দীন, সদ্যসাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, আখলাকুর রহমান শেলি, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দীন পারভেজ, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা আব্দুল মজিদ, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, সিদ্দিকুর রহমান, ইউনুস আলী, বাবু বাচ্চু, কৃষকদল নেতা আরিজুল ইসলাম, প্রভাষক আব্দুল জব্বার, মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান মাসুদ বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও মুসল্লিা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর যাবত এভাবে ইফতার অনুষ্ঠান করতে পারিনি। আজ আমাদের সুযোগ এসেছে। আওয়ামী ফাঁসিষ্টদের মত আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। জোর করে ভোটও নেবো না । আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চায়। আমার দলের কোন নেতাকর্মী যদি জমি দখলবাজ, ধান্দাবাজ, চাঁদাবাজ মাস্তানি করে তাহলে তাদেরকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন, আমি তাদের বিচার করবো। এ ধরণের নেতা-কর্মীদের আমার দলের ঠাই হবে না।’

তিনি আরো বলেন, ‘কথিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আমার মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিলো। এছাড়া উপজেলার ৪৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে ওই মামলায় সাজা দিয়েছিলো ফ্যাসিস্ট আওয়ামীলীগ। আল্লাহর রহমতে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। এমনকি ওই মিথ্যা মামলায় আমাকে একটি পার্টে হাইাকোর্ট খালাস দিয়েছেন। তালা-কলারোয়া আসনে ভোট করতে পারবো ইনশাল্লাহ। আগামি নিবার্চনে আমাকে ধানের শীষে ভোট দিবেন। যদি পাশ করতে পারি তাহলে তালা-কলারোয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবো বলে আশি করি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা আলেম সমাজের উপরেও অত্যাচার করেছে। কোনো জায়গায় সভা-সমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভাও হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা