রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ কোটা সংস্কার আন্দোলনকে ভর করে দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (৪ আগস্ট) বিকালে তালা উপ-শহরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, আওয়ামী লীগনেতা খোরশেদ আলম, শেখ আব্দুল হাই, মোজাফ্ফর রহমান, আতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, মীর মহাসীন, কাজী মারুফ, সৈয়দ জুনায়েদ আকবর,শাহাবুদ্দীন বিশ^াস, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, মোঃ ইকবাল হোসেন, শেখ সাদী, বর্তমান সভাপতি মিলন রায়, সাধারণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন
  • তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  • তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব