মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন সোহরাব হোসেন সৌরভের এফজেড মোটরসাইকেল চুরি হয়েছে।
উপজেলার আগোলঝাড়া আটারই ঢেঙ্গার বিলে রোববার বিকেলে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগীতার সংবাদ সংগ্রহ করতে যেয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
এঘটনায় তালা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সোহরাব হোসেন সৌরভ জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব। ঘৌড়দৌড় প্রতিযোগীতার সংবাদ সংগ্রহের জন্য তিনি ও অপর সাংবাদিক মামুন হোসেন তার ব্যবহৃত এফজেড (ভার্সন-২) নীল রঙের মোটরসাইকেলটি আগরঝাড়া গ্রামস্থ জালাল শেখের বাড়িতে রেখে যান। সংবাদ সংগ্রহ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।
তিনি আরও জানান, একই জায়গায় অনেকগুলো মোটরসাইকেল থাকলেও সেখান থেকে শুধু তার মোটরসাইকেলটি চুরি হয়।
এবিষয়ে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, তিনি সংবাদ পাওয়া মাত্র বিভিন্ন জায়গায় বার্তা পাঠিয়েছেন। মোটরসাইকেলটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
সাংবাদিক সোহরাব হোসেন সৌরভের মোটরসাইকেল চুরির ঘটনায় দু:খ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন