শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টর প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি আদর্শ যুব সংঘের আয়োজনে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় কৈয়ে ফুটবল একাডেমি খুলনা ও খেজুরবুনিয়া আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ তালা খেলায় অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক গাজী মোহাম্মদ উজ্জ্বল হোসাইন।

হাজরাকাটি আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে ও মাষ্টার অলিউর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাবেক ফুটবলার আরিফুল সরদার, কাশেম মোড়ল, হালিম শেখ, মোস্তাক মোড়ল প্রমুখ।

খেলা পরিচালনা করেন, শেখ আলাউদ্দিন, সহকারী হিসেবে ছিলেন ওহিদ বিশ্বাস, সুমন গাজী।

টুর্নামেন্ট খেলার সার্বিক ব্যবস্থাপনায় CR7 খ্যাত ফুটবলার সৈকত রহমান শিমুল।

খেলায় কৈয়ে ফুটবল একাডেমি খুলনা ১-১ খেজুরবুনিয়া আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ গোলে ড্র করে।

ট্রাইবেকারে খেলায় খেজুরবুনিয়া আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ তালা ২-০ গোলে কৈয়ে ফুটবল একাডেমি খুলনাকে পরাজিত করে বিজয় লাভ করে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর