সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দীর্ঘ প্রতীক্ষার পর ফায়ার সার্ভিস ষ্টেশনের জায়গা নির্ধারণ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে তালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মিত হতে যাচ্ছে।

সোমবার (২৭ফেব্রুয়ারী) সকালে তালা পেট্রোল পাম্পের পাশ্ববর্তী নির্ধারিত স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য প্রস্তাবিত স্থান সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেছেন কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ষ্টেশন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে সাতক্ষীরার তালা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।
স্থানীয় (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও স্থানীয় বে-সরকারি সাহায্যসেবী প্রতিষ্ঠান উত্তরণ পরিচালক শহীদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রকল্প বাস্তবায়নে অনেক দূর এগিয়ে যায়।

খুলনা বিভাগীয় উপ-পরিচালক আবুল হোসেন, জেলা ফায়ার সার্ভিস স্টেশন এর উপ-পরিচালক স্থানীয়দের সাথে নিয়ে সদরের পেট্রোল পাম্প এলাকায় স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠায়।

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, তালায় দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মান জন্য জায়গা নির্ধারিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও তালা-কলারোয়ার সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানায়।

তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান বলেন, তালার মানুষের সময়ের দাবী পূরন হতে যাওয়ায় তালাবাসির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করছি।

একই রকম সংবাদ সমূহ

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন