মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তীব্র শীতে মনিরামপুরের রাজগঞ্জে জনজীবন জবুথবু

মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের প্রভাবে জনজীবনে জবুথবু অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস ও ঘনকুয়াশা। এতে শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। তীব্র শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতের মধ্যে কাজ করতে বের হয়ে, কাজ না পেয়ে ও শীতের মাঝে কাজ করতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী মজনু হোসেন (৪০) ও পথচারী আবুল কাসেম (৫০) এ প্রতিনিধিকে বলেন- ২/৩ দিন ধরে হঠাৎ করে এমন শীত পড়ছে ? যে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। শীতের তীব্রতার সঙ্গে বাতাসও বইছে। বাড়ছে শীত জনিত নানা রোগ বালাই। জ্বর-সর্দি ও কাশিসহ নানা ধরনের অসুখ হচ্ছে। পাশাপাশি ছোট বাচ্চাদের অসুখ-বিসুখও বেড়েছে।

বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ বাজারে সবজি বিক্রি করতে আসা রামপুর গ্রামের সাজ্জাদ হোসেন (৪৫) বলেন- অতিরিক্ত শীত পড়ছে। এর জন্য শীতের মধ্যেও ভোর বেলাতে উঠে শাকসবজি তুলে পানি দিয়ে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করতে এসেছি। সকাল ৮টা পর্যন্ত রাজগঞ্জ সবজি বাজারে তেমন একটা ক্রেতা বিক্রেতাদের সমাগম দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন বৃদ্ধি পেতে থাকে।
রাজগঞ্জের হানুয়ার গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এসএম রানা বলেন, সকালে কোচিং করতে যেতে হয়, কিন্তু গত কয়েকদিন ধরে বেশ শীত পড়ছে। এতে করে আমাদের খুব কষ্ট হয়।

রাজগঞ্জের ঝাঁপা গ্রামের বৃদ্ধ নুর হোসেন (৭০) ও আলী হোসেন (৭৫) তারা বলেন- কি আর বলবো শীতের কথা, গত কয়েকদিন ধরে যে শীত পড়ছে, তাতে বাঁচাই দায়। একে তো ডায়াবেটিস, এর জন্য সকালে হাঁটতে যাওয়ারও উপায় নেই। তার ওপর সর্দি-কাশিতো লেগেই আছে। শীতে আমাদের মতো বয়স্কদের খুবই কষ্ট দেয়।

মাঝে মধ্যে ঘন কুয়াশার পড়ছে রাজগঞ্জ অঞ্চলে। এ কারণে কুয়াশা ভিতরে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবহন। তারপরেও ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

এলাকার ইসাহাক আলী নামের একজন দিনমজুর বলেন- প্রতিদিন মানুষের বাড়িতে অথবা ক্ষেতে শ্রমিকের কাজ করতে যেতে হয়। এই তীব্র শীতের মধ্যে যে কি কষ্ট। তারপরেও বাধ্য হয়ে যেতে হচ্ছে। সবদিক মিলিয়ে তীব্র শীতে খুব কষ্টে আছে রাজগঞ্জের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের