সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপূর্ব ধারণার রূপকার শেখ হাসিনা: এমপি বাবু

কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে সরকার উল্লেখ করে বলেছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপূর্ব ধারণার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তার স্বকীয় উদ্ভাবনী চিন্তার ফসল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক স্থাপনের অভিনব ধারণা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে।

১ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা কমিউনিটি ক্লিনিকের নব-নির্মিত ভবনের উদ্বোধন কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মৌলিক স্বাস্থ্যসেবার সুবিধাগুলো আজ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, যার ফলে সরাসরি উপকৃত হচ্ছে গ্রামাঞ্চলের জনগণের বিশাল একটি অংশ।

এসময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, খয়রুল আলম, সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইউপি সদস্য সোহরাব হোসেন, শাহানারা জামাল, আবু সাঈদ, মিন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, হুমায়ুন কবির নিউটন, সিএইচসিপি বিলকিস আক্তার সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায়বিস্তারিত পড়ুন

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার