মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ভারি বৃষ্টির শঙ্কা, রেড অ্যালার্ট

নিম্নচাপ ক্রমেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে সরে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। এ অবস্থায় ত্রিপুরাসহ দেশটির ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে থাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের কারণে সেই পানি ভাটির বাংলাদেশেও প্রবেশ করে এবং কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থানের চিতোরগড় থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। ২৯ আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে; যা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে।

আবহাওয়া আরও খারাপ হলে তীব্র বাতাসের পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যে কারণে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক করে দিয়ে আইএমডি মৎস্যজীবী, কৃষক এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এ ছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।

ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের শঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরেবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও