সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা
আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ফ্যাসিজ সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হচ্ছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশন আসতে হবে। একটা পার্টিকুলেট আইসোলেটেড নিয়ে আমি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। মানে বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা অন্যান্য ব্র্যান্ডে (দলীয় বিবেচনায়) গেছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশে যোগদান না করা কর্মকর্তাদের বিষয় তিনি বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীতে নেই। তাদের আমরা ধরে নিয়েছি সন্ত্রাসী। তাদের যদি গ্রেফতার করা হয় সরাসরি গ্রেফতার করা হবে।

পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। ৫ আগস্ট এরপর যে অবস্থা ছিল সে অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। ইম্প্রুভ তো করেছে। তাদের ভেতর একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে তো এমন কিছু নেই যে আমি দুই তিন চারদিনের এটা করে দেবো। আস্তে আস্তে উন্নতি হচ্ছে।

কৃষিখাতে যান্ত্রিকীকরণ ও সারের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা ইনকয়ারি করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়াবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

  • ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’