বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘ ১৭ বছরেও হয়নি গ্রামবাসীর প্রধান যাতায়াতের শেকো নির্মাণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিলগোডাড়া গ্রাম যেন অবহেলার এক নিদর্শন। প্রায় ৫০০ ঘরের মানুষের প্রধান যাতায়াতের শেকো নির্মাণের জন্য সরকারি বাজেট বরাদ্দ হয়েছে বহুবার। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে একবারও বাস্তবায়ন হয়নি সেই বহুল প্রত্যাশিত শেকো।

গ্রামের মানুষ প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছে ভাঙা কাঠ ও বাঁশের অস্থায়ী সেতুর ওপর দিয়ে। বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়—জরুরি রোগী পরিবহন, স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াত এমনকি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় চলাচলও হয়ে পড়ে জীবন বাজি রাখা এক দুঃস্বপ্ন।

গ্রামবাসীর ক্ষোভ, “প্রতিবারই বাজেট হয়, কাগজে-কলমে টেন্ডারও দেখানো হয়, অথচ কাজের চিহ্ন নেই। জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাসের বাণী শুনিয়েছে, কিন্তু আমাদের দুর্ভোগ লাঘব হয়নি।”

এ যেন চরম অবহেলা, দুর্নীতি আর প্রহসনের এক কাহিনি। দেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বিলগোডাড়ার মানুষ আজও একটি স্থায়ী শেকোর জন্য সংগ্রাম করছে। অথচ কোটি কোটি টাকা ব্যয়ের দোহাই দিয়ে উন্নয়নের বড়াই চলছে সর্বত্র।

স্থানীয়রা বলেন, “আমরা চাই না ফাঁকা প্রতিশ্রুতি। আমরা চাই আমাদের সন্তানদের নিরাপদ যাতায়াতের জন্য একটি টেকসই শেকো। সরকারের প্রতি আমাদের শেষ আবেদন—এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার