রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা!

কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ, অভিমানে রাজনীতিকে বিদায় জানিয়েছেন এক ছাত্রলীগ নেতা। ঘটনাটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে দুধ দিয়ে গোসলের এমন একটি ভিডিও পোস্ট করেন তার নিজ ফেসবুক আইডিতে।

জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর গত বুধবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে আরমিন আহমেদকে ১ নং সহ-সভাপতি করা হয়। উপজেলা কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছে। এছাড়াও পদবঞ্চিত একটি অংশ কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকালে পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করে।

ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, “১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭ মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত ১ বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।” তিনি আরও লেখেন, “ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত, রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি, আবেগে ভেজালের স্থান নেই। ভাল থাকবেন প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।…….. প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না, প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয়, দিবে, অপেক্ষায় থাকলাম।”

ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ জানান, দল ক্ষমতায় থাকার পরেও ১২ বছর যে রাজনীতি করতে গিয়ে আমার অর্জন ৭ টা মামলার আসামি। জেলে বসে পরীক্ষা দেয়া, সেখান থেকে এমনটা পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনঃগঠন করা হয় তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসবো।

উল্লেখ্য, দুধ দিয়ে গোসল করা আরমিন মিয়া পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সূত্র: বিডি-প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী