বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন ও সখিপুর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্ত:ওয়ার্ড ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টায় সখিপুর ইউনিয়নের সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ ও কুলিয়া ইউনিয়নের উত্তর কুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, উপজেলা টিম সদস্য হাফেজ নাসির উদ্দীন, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদ’র প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য মাওলানা ইয়াকুব, মাওলানা আমিনুর রহমান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মাসুম খান চৌধুরী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃত্ববৃন্দ। উক্ত খেলায় ৭নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় ৭নং ওয়ার্ড ২-০ গোলে ৫নং ওয়ার্ডকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়া সখিপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি এইচএম ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী সরদার, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী রবিউল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃত্ববৃন্দ। উক্ত ফাইনাল খেলায় ৬নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড অংশ নেয়। ফাইনালে ৭নং ওয়ার্ড ২-১ গোলে ৬নং ওয়ার্ডকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়