বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক (এম এন্ড ই) ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন খুলনা জোনাল বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন সহ এলাকার ত্রিশ জন মৎস্য চাষী।
এসময় উপজেলার চ্যাংমারী ও আটশতবিঘা খাল খননে সুবিধাভোগীরা তাদের সুফল নিয়ে আলোচনা করেন। সেই সাথে মৎস্য চাষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উল্লেখ্য যে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে চ্যাংমারী তিন কিলোমিটার ও আটশতবিঘা খাল ৫২ শত মিটার খনন করা হয়। এই খাল খননের ফলে স্থানীয় মৎস্য চাষে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে মৃত খালগুলোতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়েছে। সেই সাথে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল