বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী সাথে রুহুল হকের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগায় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের নৌকা প্রতিকের প্রার্থী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা সখিপুর ইউনিয়নের ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগের ভোট পরিচালনা কমিটির সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নৌকা প্রতিকের প্রার্থী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

বক্তব্য দেন ডাঃ আ.ফ.ম রুহুল হকের পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল ইসলাম ছোট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিউসজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন প্রমুখ।

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতননের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আবু তাহের, উপজেলা কৃষক লীগের সদস্য হুমায়ুন কবির হীম, যুবলীগ নেতা গোলাম মঈনউদ্দীন, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তরা বলেন, আগামী ৭ তারিখের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটারদের বাড়ি বাড়িতে গিয়ে তাদের ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করতে হবে। কোন হুমকি বা অপপ্রচারে কান না দিয়ে সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে। বিরোধী দলের সমালোচনা করেন বক্তরা আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তারা বড় বড় কথা বলে কিন্তু তাদের কাছে শুনে দেখবেন তারা কোন উন্নয়নের কথা বলতে পারবে না।

এমনকি তাদের মা’কে দুর্নীতির দায় থেকে মুক্ত করতে পারেনি। তাদের আর সুযোগ দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। পিটার্স হাস এমন একটা ভাব দেখিয়েছিল যে তিনি নিজেই বিএনপি’র প্রতিনিধিত্ব করেছন। আমেরিকা কি বলল না বলল আমাদের নেত্রী তাদেরকে গুনছে না। আজকে তারা আমাদের উন্নয়নের চিত্র দেখে হিংসায় বিরোধীতা করতে শুরু করেছে। বিশ্বের বড় বড় নেতারা আজ শেখ হাসিনাকে কদর করে।

আমেরিকা যাই বলুক না কেনো, ভোটের পর সব ঠিক হয়ে যাবে। কারন তারা স্বাধীনতা যুদ্ধের সময়ও আমাদের পক্ষে ছিল না। পরে ঠিকই আমাদের পাশে এসেছিল। তাই ওসব না ভেবে নৌকায় ভোট দিয়ে রুহুল হককে আবারো ক্ষমতায় আনতে হবে। এলাকার উন্নয়নে পিছনের সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে জয়ের লক্ষে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়