মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণের নামে যতো অনিয়ম!

কলারোয়ায় সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ক্লাস্টার চাষীদের যুগোপযোগী করে গড়ে তুলতে উপজেলায় চিংড়ি মাছ চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কলারোয়া উপজেলা মৎস্য অধিদপ্তর।

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার একটি ক্লাস্টারের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করার কথা। প্রতিজন ৩ দিনের প্রশিক্ষণে ২২৫০ টাকা করে ভাতা, সকালের নাস্তা এবং দুপুরের খাবার দেওয়ার কথা থাকলেও খাবার দেওয়া হয়েছে নিম্মমানের। প্রকৃত মৎস্য চাষীদের উন্নত চিংড়ি চাষে এই প্রশিক্ষণ প্রকল্প নেওয়া হলেও প্রশিক্ষণার্থীদের মধ্যে সত্যিকারের মৎস্য চাষী খুব একটা খুঁজে পাওয়া যায়নি। যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁদের প্রায় সবাই ভিন্ন পেশা অথবা ছাত্র এবং তারা অন্য উপজেলার স্থায়ী বাসিন্দা। প্রশিক্ষণে মহিলা চাষী বাধ্যতা মূলক থাকায় অনেকে তার স্ত্রীকে সাথেই নিয়ে এসেছেন।

সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের আলম ও সালমা বেগম নামের দম্পত্তি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে দেখা গেছে। তাঁরা হয় শখের বশে, নয়তো ৩ দিনের প্রশিক্ষণে ভাতার টাকা পাওয়ার আশায় প্রশিক্ষণে নাম লিখিয়েছেন। অন্য উপজেলার জনপ্রতিদেরকেও প্রশিক্ষণে অংশ নিতে দেখা গেছে। আবার দুই একজন কোনো দিন প্রশিক্ষণে উপস্থিত না হয়েও প্রশিক্ষণ সম্পর্ণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সকল অনিয়মের বিষয়ে কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ কুমার দাশ বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, অন্য উপজেলার অপেশাদার ব্যক্তি প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ নাই। এমন ঘটনা ঘটলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু