বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুলিয়ায় বসতবাড়ি ভাংচুরের ঘটনায় অভিযোগ দায়ের

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় বসতবাড়ি ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে কুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিন কুলিয়া এ ঘটনা ঘটে। এঘটনায় বাদি হয়ে দক্ষিন কুলিয়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে আলমগীর হোসেন (২৬) দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এতে ৬ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ অজ্ঞাতনামা এ অভিযোগ দায়ের করা হয়। এতে দক্ষিন কুলিয়া গ্রামের মোশারফ হোসেন (৫০), আব্দুল কুদ্দুস (৪৫), বুলি খাতুন (৩৬), রুহুল আমিন (৫২), সাব্বির হোসেন (২৩) রাসেল (২৮) কে আসামী করা হয়েছে।

ভূক্তভোগী আলমগীর হোসেন জানান, পারিবারিক, পারিপার্শ্বিক ও বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে গত ১৪ জুন আমার স্ত্রীর সাথে প্রতিবেশী মৃত হাকিম গাজীর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) এর সাথে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানালে শালিসে মাধ্যমে আমার কাছে টাকা চাওয়া হয়।

পরে টাকা দিতে না চাইলে ২১ জুন আমাদের বাড়িতে এসে আমার স্ত্রীকে মারপিট ও বসতবাড়ি ভাংচুর করে। এসময় আমার বাড়ির বারান্দার লোহার গ্রীল, সেলাই মেশিন, জানালার থাই গ্লাস ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে অনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

এসময় ভাংচুরের শব্দ ও আমার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা আমাদেরকে রক্ষা করে। পরে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি করে আমাদেরকে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকী দিতে দিতে চলে যায়। এঘটনায় আমি বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তধীন আছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর