বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় রিজেন্টের সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতিসহ কয়েক ডজন মামলার আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা করেছে র‌্যাব।

বুধবার রাতে দেবহাটা থানায় এ মামলা করা হয় বলে ওই থানার ওসি বিপ্লব কুমার সাহা জানিয়েছেন।

রিজেন্ট হাসপাতালে অভিযানের পর এক সপ্তাহ পালিয়ে থাকা সাহেদকে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

তাকে গ্রেপ্তার করার পর র‌্যাব জানিয়েছিল, ধরা পড়ার সময় সাহেদ বোরকা পরিহিত অবস্থায় নৌকায় করে পাশের দেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। সে সময় সাহেদের কোমরের বেল্টে একটি পিস্তল গোজা ছবিও গণমাধ্যমকে দেয় র‌্যাব।

ওসি বিপ্লব কুমার সাহা জানান, বুধবার রাতে র‌্যাব-৬ এর সিপিসি-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

“১৯৭৮ সালের আর্মস এ্যাক্টের ১৯-এ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় মামলাটি করা হয়েছে।”

তিনি জানান, মামলায় সাহেদকে মূল আসামি, নৌকার মাঝি বাচ্চুকে পলাতক এবং অজ্ঞাত পরিচয় আরেকজনকে আসামি করা হয়েছে।

সাহেদের বিরুদ্ধে ৫৯টি মামলার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম। সর্বশেষ করোনাভাইরাসের ভুয়া পরীক্ষা ও জাল সনদ দিয়ে প্রতারণার ঘটনায় র‌্যাব রিজেন্ট হাসপাতালের দুটি শাখা বন্ধ করে দেয়। এরপর থেকে আত্মগপোনে ছিলেন সাহেদ। বুধবার ভোরে অবৈধ অস্ত্রসহ বোরকা পরা অবস্থায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী