শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়াকফে যে মসজিদগুলো আছে সেগুলোতেও ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব, তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই।

‘ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজ করব’।

সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহণ ফ্রি আমরা দেব তবে কোনো অ্যালায়েন্স আমরা দেব না।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়

হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবারবিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী