বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ইছামতি নদী থেকে অজ্ঞাত নারীর হাত-পা ও মাথাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে হাত-পা বাধা ও মাথাকাটা অবস্থায় অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্তে ইছামতি নদীতে ভাসতে দেখে প্রথমে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।

ভাতশালা বিজিবি ক্যাম্পের হাবিলদার সামসুদ্দিন জানান, ‘এলাকাবাসীর থেকে খবর পেয়ে আমিসহ অন্যান্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি রশিতে আটকে রেখে বিজিবির নীলডুমুর ব্যাটেলিয়ানের অধিনায়ক এবং দেবহাটা থানার ওসিকে অবহিত করি।’

পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা জানান, ‘নদীতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। লাশের মাথা, দুই পা ও দুই হাত কেটে ফেলা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশের মাথা পাওয়া না যাওয়ায় পরিচয় মেলানো কঠিন। এমনকি এটি বাংলাদেশী নাকি ভারতীয় নাগরিকের লাশ তাও বোঝার উপায় নেই। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’

লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ