শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশব্যপী বাংলালিংক-এর বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ

কলারোয়া নিউজ ডেস্ক: দেশে চলমান তীব্র দাবদাহ মোকাবিলায় তিন দিনব্যাপী সারা দেশের প্রান্তিক জনসাধারণের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া এই কর্মসূচি চলমান তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনসাধারণের পানিশূণ্যতা রোধে কার্যকরী ভূমিকা রাখবে। গত বৃহস্পতিবার ২ মে তারিখে এই কর্মসূচি শুরু হয়।
বাংলালিংক-এর সাড়ে সাত হাজারেরও বেশি মাঠকর্মীরা সারা দেশের প্রতিটি অঞ্চলে এই কর্মযজ্ঞের সঠিক পরিচালনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাপমাত্রার পারদ যখন সারা দেশে ৪৩° অতিক্রম করেছে তখন এই উদ্যোগ কোম্পানিটির সামাজিক কল্যাণের প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।
দিনমজুর, ফুটপাতের দোকানদারসহ সকল অর্থনৈতিক সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষদের মাঝে বাংলালিংক নিয়োজিত মাঠকর্মীরা সক্রিয়ভাবে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে। এছাড়াও, এই তীব্র দাবদাহে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা পথচারীদের মাঝেও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল অপারেটর হিসেবে, আমরা তীব্র তাপপ্রবাহের সময় দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি। আমাদের নিবেদিতপ্রাণ কর্মীরা সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন পৌঁছে দিয়ে তাপপ্রবাহের প্রভাব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করেছে। বাংলালিংক-এর এই উদ্যোগ জনমানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখছে, যা বাংলাদেশের নাগরিকদের বৃহত্তর কল্যাণে বাংলালিংক-এর নিয়োজিত থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
বাংলালিংক টেকসই সমাজ গড়তে ও সব সময় বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ