সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক বাবলু’র মৃত্যুতে শোক

করোনার উপসর্গ নিয়ে দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক বাবলু’র মৃত্যুতে সাতক্ষীরা লাইভ পরিবারের পক্ষথেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু করোনা উপসর্গ নিয়ে শনিবার দিবাগত রাত একটা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহী—রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের মুনসুর আলীর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

তার স্ত্রী মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তিনিও জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন।

মৃতের স্বজনরা জানান, মহসিন হোসেন বাবলু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী মর্জিনা খাতুনও জ্বরে ভুগছেন। শনিবার দিবাগত রাত একটা ২০ মিনিটে বুকের ব্যাথা অনুভুত হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বলেন, মহসিন হোসেন বাবলুর নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লক ডাউন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা