শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ আটক-৬, অস্ত্র উদ্ধার

নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাতে উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হল কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের লুবছির বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২) ও তার ভাই কিছলু বিশ্বাস (৩৬), জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন (৩০), জিলমান শেখের ছেলে মো. শোয়াইব শেখ (৩২), মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২২) এবং ওই উপজেলার মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে রাজু বিশ্বাস হামিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, অবৈধ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালায় কালিয়া সেনা ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে ওই এলাকার পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৮টি বড় চাকু, তিনটি ছোট চাকু, একটি হকস্টিক, ১৪টি কাঁচি, ৯টি দা, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি কুড়াল এবং পাঁচটি ঢাল জব্দ করার পাশাপাশি ছয়জনকে আটক করে সেনাবাহিনী।
এ সময় তিনটি মদের বোতলও জব্দ করা হয়।
পরে আটকদের দুপুরে সেনাক্যাম্প থেকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন