শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর-২০২৪ শীর্ষক আলোচনা সভা ও ব্রেস্ট ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সিবি হাসপাতালের ক্যান্সার বিভাগে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার যৌথ আয়োজনে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট মো. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান।

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার হোসেন, জতীয় ক্যান্সার হাসপাতালের ডা. মিজানুর রহমান, ডা. আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা কৃষিবিদ ড. এম এ মাজেদ, প্রফেসর ডা. মো. গোলাম হোসেন, ডা. সুশান্ত কুমার ঘোষ, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম মুকুল, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ।

এসময় সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকির কারণ ও স্তন ক্যান্সারের লক্ষণসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান মাগফুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন