বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা

বিমানবন্দরে ছাদখোলা বাস তৈরিই ছিল। অপেক্ষা ছিল শুধু চ্যাম্পিয়দের দেশে ফেরা। সেই অপেক্ষার অবসান ঘটে বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ফুটবলাররা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনীরা।

উদ্দেশ্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন। যেখানে হাজারো সমর্থক চ্যাম্পিয়নদের সঙ্গে উদযাপনে মাততে দেখা গেছে।

বাংলাদেশ ফুটবলের শীর্ষ ভবনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসের সমাপ্তি ঘটে। তার আগে অবশ্য যাত্রাপথে হাজারো দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দর থেকে শুরু করে বেশ কয়েকটি রুট ঘুরে বাফুফে ভবনে পৌঁছায় বাংলাদেশ দল।
বাফুফে ভবনে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়া হয়।

বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিযনশিপ জিতেছে বাংলাদেশ।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…