বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের নলতায় নবকিরণ ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের স্বমন্বয়ে গঠিত নবকিরণ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে অস্বচ্ছল পরিবার থেকে যে সকল মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হতে পারেনা তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে ভর্তির সুযোগ সহ গরীব, অসহায় এবং দূর্যোগে মানুষের পাশে দাড়ানো এই সংগঠনের কাজ।

সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার নলতা অডিটোরিয়োমে এই নবকিরণ ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, উপহার প্রদান এবং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

নবকিরণ ফাউন্ডেশনের সভাপতি আহছান কবির টুটুলের সভাপতিত্বে ও নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের সিনিয়র শিক্ষক মানস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী।

উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম, ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আমিনুর রহমান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, নলতা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন, নলতা ইউনিয়র আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি, তথ্যসহ সার্বিক বিষয়ে উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষকমন্ডলীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলা, ক্রীড়া ও সাংস্কৃতিসহ আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হবে। সকল বিষয়ের দক্ষতা অর্জন করতে হবে। ধর্মীয় গোড়ামী থেকে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে। তাহলে একদিন এদেশ সোনার বাংলায় পরিণত হবে। পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক থাকাকালীন সময় ছাড়াও সারাজীবন শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। তোমরাও একদিন সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জল করবে।

অনুষ্ঠান শুরুতে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড