বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীকে শালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে নারীকে বেআইনী শালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার সংস্থা স্বদেশ, আইন ও শালিস কেন্দ্র-আসক, এইচআরডিএফ-সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসফ, সাতক্ষীরা’র উদ্যোগে ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আবদুর রাজ্জাক পার্কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হবিগঞ্জ জেলার টুনরাঘাট উপজেলার গাজীপুর থানার বড়ঝুম গ্রামে অবৈধ ও বেইনী শালিসে নরীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। সাথে সাথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীতে এলাকার দূর্বৃত্তদের কর্তৃক গৃহবধূ নাসরিন পারভিনের চুল কাটার ঘটনা ও শ্যামনগর উপজেলার পল্লীতে গৃহবধূ কোহিনুর বেগম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে নারীদের প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অবিলম্বে এসব ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান। সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সামবেশ ও মানববব্ধন কর্মসূটিতে মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের পরিচালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা এড. আবুল কালাম আজাদ, অধিকারকর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদেুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, বাংলদেশ জাসদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আদ্রিস আলী নারী অধিকারকর্মী মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, ভূমিহিন নেতা আবদুস সামাদ, নারী অধিকারকর্মী খুরশিদ জাহান শীলা ও আঞ্জুয়ারা খাতুন প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার প্রগতিশীল মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবি সংগঠন, মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, ভূমিহীন নেতা, নারী অধিকারকর্মি ও গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী দলিত সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান