শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, বিপাকে নিম্নবিত্তরা

যশোর জেলার মণিরামপুরের হাট-বাজারগুলোতে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। নিম্ন থেকে মধ্যবিত্ত হয়ে উচ্চবিত্তরাও হিমশিম খাচ্ছেন নিত্যপণ্যের চাহিদা মেটাতে গিয়ে।

নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে রাজগঞ্জ কাঁচা বাজারসহ বিভিন্ন পণ্যসামগ্রী গুলোর। কারণে-অকারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সকল পণ্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধির পেয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির এই ভার বহন করার ক্ষমতা অনেকেরর নেই। খুব কষ্ঠে ও সংকটে দিন-যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। বাজারে এমন পরিস্থিতি যে, নিম্ন আয়ের মানুষের কপাল থেকে পুষ্টিকর ও সুসম খাদ্য, মাছ, মাংস উঠেই গেছে। এক শ্রেণির সুবিধাভোগী ও অধিক মুনাফা লোভী ব্যবসায়ীরা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে বাজার আরও অস্থিতিশীল করে তুলছে বলে জানান সাধারণ ক্রেতারা।

এ কারণেই বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ তৎপরতা থাকা জরুরি বলে জানিয়েছেন তারা। সাধারণ ক্রেতারা বলেন- প্রথমেই বাজার কারসাজি বন্ধ করতে হবে। তারপর পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করতে হবে।

যশোরের রাজগঞ্জ বাজারের কাঁচা বাজার, মাছ বাজার ও মুদি দোকানে ঘুরে দেখা গেছে- বাজারে চাল, আটা, ময়দা, ডিমসহ সকল নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। এসব পণ্য যেনো, ক্রয় ক্ষমতার বাইরে নিম্ন আয়ের মানুষের। এরপর শাক-সবজির দাম হঠাৎ করেই বেড়ে গেছে। বেড়েছে মুরগি, মাছ ও মাংসের দামও।

বাজার ঘুরে দেখা গেছে- এক সপ্তাহের ব্যবধানে শাক-সবজির দাম বেড়েছে কয়েকগুণ। প্যাকেটজাত আটার কেজি ৪৫ থেকে ৪৮ টাকা। সয়াবিন তেল খোলা বিক্রি হচ্ছে ১৮৫ টাকা প্রতিকেজি দরে। চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকা প্রতিকেজি। মসুর ডালের কেজি ১০০ থেকে ১৪০ টাকা। এভাবে সকল নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক বেড়েছে।

ইলিশ মাছের ভরা মৌসুমে, ইলিশ পাতে উঠছে না নিম্ন আয়ের মানুষের। রাজগঞ্জ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত। দেশি মাছ তো বাজারে নেই বললেই চলে। আর চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছের দাম প্রতিকেজি ২০০ টাকা থেকে শুরু হয়ে তার উপরে বিক্রি হচ্ছে। সাধারণত তেলাপিয়া ও পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৭০ টাকা প্রতিকেজি দরে।

অনেক ক্রেতা বলছেন- মাছ, মাংস আমাদের কপাল থেকে মনেহয় উঠে যাচ্ছে।

রাজগঞ্জ বাজারের পাইকারি সবজি বাজার ঘুরে দেখাগেছে- সব ধরণের সবজির দাম বেড়েছে। পাইকাররা বেশি দাম দিয়ে কিনে সবজিগুলো শহরে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। ফলে এর প্রভাব তো রাজগঞ্জ খুচরা বাজারে পড়বেই।

এমন পরিস্থিতিতে- বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ কর্তৃপক্ষের তৎপরতা থাকা জরুরি বলে জানিয়েছেন রাজগঞ্জ এলাকার সচেতন সমাজ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের কাউন্সিল এলাকায় খাদ্যের সন্ধানে একসাথে প্রায় ১৫টিবিস্তারিত পড়ুন

শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শুধু একটিবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা
  • নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়
  • বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু