বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে চোর ধরতে গিয়ে দুই পুলিশ আ/হ/ত, গরু ও পিকআপ জব্দ

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল।
পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই গরুসহ পিকআপটি জব্দ করে।
পুলিশ বলছে- ধরা পড়ার ভয়ে পাকা সড়কের উপর গরুসহ পিকআপ ফেলে সটকে পড়েছে চোর চক্র।
আহত দুই পুলিশ সদস্য হলেন- খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচউদ্দিন ও পুলিশ সদস্য নাছির উদ্দিন। তারা দুজনে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নাসির উদ্দিনের নিচের ঠোঁটের ভেতরের অংশে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের এএসআই রইচউদ্দিন বলেন- রোববার দিবাগত রাতে দুইজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে টহলে ছিলাম। ভোর চারটার পরপরই দেখি খেদাপাড়া কলেজের অদূরে পাকা রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে আছে। পিকআপের পেছনে উঁচু করে মাছ বহনকারী খালি ড্রাম রাখা। আমরা চালককে জিজ্ঞাসাবাদ করার সময় দেখতে পাই, স্থানীয় আজগর আলীর বাড়ি থেকে এক ব্যক্তি বের হচ্ছেন। তখন হঠাৎ চালক গাড়ি টান দেওয়ার চেষ্টা করে। আমরা পিকআপের গ্লাস ভেঙ্গে গাড়ি থামানোর চেষ্টা করি। তখন চোরচক্র আমাদের লোহার রড দিয়ে আঘাত করে পিকআপ টেনে পালিয়ে যায়। ওরা চারজন ছিল।
আহত হয়ে আমি ও কনস্টেবল নাছির মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। নাছিরের নিচের ঠোঁটের ভেতরের অংশে ৫-৬টা সেলাই লেগেছে।
এএসআই রইচ উদ্দিন বলেন- দ্রুত ঘটনাটি থানায় জানানো হয়। পরে ওসি তদন্ত স্যারের নেতৃত্বে ধাওয়া দিয়ে ভোর ছয়টার দিকে কেশবপুর অঞ্চলে প্রধান সড়কের পাশ থেকে পিকআপ ও একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। চোরচক্র পিকআপ ও গরু রাস্তায় ফেলে পালিয়ে গেছে।
খেদাপাড়া অঞ্চলের কৃষক আজগর আলী বলেন- গোয়ালে দুটো গরু ছিল। চোরেরা তালা ভেঙ্গে দুটো গরুই বের করেছে। ওরা একটি গরু নিয়ে গেছে। বাকিটা সকালে রাস্তার পাশে ঘাস খাওয়া অবস্থায় পাইছি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন