বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলমের রাজকীয় মর্যাদায় অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠানের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার।
সোমবার (১১ আগস্ট-২০২৫) বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউক হক।
সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজগঞ্জ বাজার কমিটির আহ্বায়ন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব গাজী, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর কামাল হোসেন, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, বিএনপি নেতা মোঃ শামছুর রহমান, ড. ইঞ্জিনিয়ার আবু আব্দুল্লাহ, প্রবাসী মাহাবুবুর রহমান, এস এম গোলাম ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান, শিক্ষক মোঃ আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল, অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা আব্দুল মজিদ, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বাহক মোঃ হুমায়ন কবির, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এসময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মধ্যংশে মানপত্র পাঠ করেন- বিদ্যালয়ের শিক্ষিকা রুবিয়া খাতুন। পাঠ শেষে তিনি মানপত্রটি বিদায়ী প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন বিদায়ী প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম।
প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলমের বিদায় সংবর্ধনা প্রদান শেষে প্রাইভেটকারে তার বাড়ি উপজেলার হরিহরনগর গ্রামে পৌছে দিয়ে আসেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি