রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক : সালাহউদ্দিন

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক।

শনিবার (১৭ মে) দুপুরে খুলনার সার্কিট হাউজ মাঠে তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার মূলত এনসিপি মার্কা সরকার। এ সরকারের সঙ্গে যুক্ত এনসিপির দুই উপদেষ্টা (ছাত্র উপদেষ্টা) একটি এনজিওর উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নাহলে তাদের বিদায় করতে হবে।

বক্তৃতায় বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে তরুণদের মাঠে নামতেই হবে। আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এখনই।

খুলনা ও বরিশাল বিভাগের ১৮টি জেলার লক্ষাধিক তরুণ এ সমাবেশে অংশগ্রহণ করেন। দুপুর থেকে বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। পুরো সমাবেশ ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনার আবহাওয়া।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

যুবদল সভাপতি মুন্না বলেন, পাটশিল্পের তীর্থস্থান ছিল খুলনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তাঁবেদার সরকার ভারতের প্রেসক্রিপশনে পাটশিল্প ধ্বংস করেছে।

তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান

আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন বহু নাটক করা হয়েছে। আমরাবিস্তারিত পড়ুন

  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী