শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৫ মরদেহ উদ্ধার

নেপালে বিধ্বস্ত বিমানে ৭ দেশের ৭২ নেপালে বিধ্বস্ত বিমানে ৭ দেশের ৭২ আরোহী, মৃতের সংখ্যা বাড়ছেআরোহী, ৪০ মরদেহ উদ্ধার, সংখ্যা বাড়ছে

নেপালের পোখারায় বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইনসের বিমানটিতে থাকা ৭২ আরোহী বিশ্বের ৭ ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।

পোখারা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের অধিকাংশই নেপালি; বাকিরা ভারত ও রাশিয়াসহ বিভিন্ন দেশের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বিমানটিতে থাকা ৭২ আরোহীর মধ্যে ৬৮ জন যাত্রী, বাকিরা ক্রু।

পোখারা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮ যাত্রীর মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রুশ, একজন আইরিশ, দুজন কোরীয় এবং একজন করে ফরাসি ও আর্জেন্টাইন। মোট ৬৭ জনের নাগরিকত্ব জানা গেলেও বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দুই কোরীয় উত্তর না দক্ষিণের তা জানা যায়নি।

নেপালের পোখারায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই নেপাল সরকার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডেকেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। বিমানটি ৬৮ যাত্রী এবং চার ক্রু নিয়ে পোখারার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়।

ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতাউলা বলেছেন, ‘আমরা এখনও জানি না এই দুর্ঘটনায় কেউ জীবিত রয়েছেন কি না।’

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ‍দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়ছে এবং সেখানে আগুনও জ্বলছে।

নেপালি সাংবাদিক দিলিপ থাপা এনডিটিভিকে জানিয়েছেন, এখনো আগুন জ্বলতে থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন