মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেভাবে বিধ্বস্ত হলো নেপালের সেই বিমানটি

নেপালের পোখরায় ৬৮ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। খবর কাঠমান্ডু পোস্টের।

বিমানটি কাঠমান্ডু থেকে উড্ডয়নের ২০ মিনিটের মাথায় আছড়ে পড়ে মাটিতে। আছড়ে পড়ার আগে আকাশেই বিমানটি নিয়ন্ত্রণ হারায়। সামাজিক যোগাযোগমাধ্য টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তা স্পষ্ট দেখা গেছে।

ভিডিওটি একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে তুলেছেন এক ব্যক্তি। তাতে দেখা যায়, মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারায় বিমানটি। ধীরে ধীরে বেঁকে যায়। তারপর প্রায় উল্টে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর শব্দ শোনা যায়।

সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে যাওয়ার পর আগুন লেগে যায় বিমানে। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’

জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয়বিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে ইসরায়েলে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়ে ২০২৩ সালেরবিস্তারিত পড়ুন

  • ফ্রান্স থেকে আলবেনিয়া, ইতালি-স্পেন-পর্তুগালে ছড়িয়েছে বিক্ষোভ
  • সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল