শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীতে সাংবাদিক হত্যাকান্ডের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বেনাপোল বন্দর প্রেসক্লাব।

রোববার বেলা ১১টায় বেনাপোল থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল দৈনিক আশার আলোর আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

এর আগে হত্যাকান্ডের বিচারের দাবিতে বেলা সাড়ে ১০ টার দিকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন সাংবাদিকরা।

বেনাপোল চেকপোস্টে মানববন্ধন কর্মসুচীতে সাংবাদিক নেতারা দেশে চলমান সাংবাদিক নির্যাতন হত্যাকান্ড সংঘটিত সকল হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মানববন্ধন কর্মসুচীতে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্টের সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতারা খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

এসময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কথার মোঃ আনিছুর রহমান, বন্দর প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাছেল, দৈনিক যায়যায়দিন এর জিএম আশরাফ, এশিয়ান টিভির মিলন হোসেন, দৈনিক আশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান আশা, সাংবাদিক আকাশ হোসেন সাগর, মানবাধিকার কর্মী শিরীন আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা