শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে মহিলাসহ আটক-১৫

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে
মহিলাসহ আটক হয়েছে ১৫জন।
সংঘর্ষ এড়াতে তাদের আটক করা হয়।

জানা গেছে, নড়াইলের মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ওই গ্রামে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। পুলিশ সংঘর্ষ এড়াতে মহিলাসহ ১৫ জনকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলহাটা গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম্য কোন্দল বিরাজমান। ওই গ্রামের এক পক্ষের নেতৃত্ব দেন সাবেক সেনা সদস্য আকবার মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্ব দেন ইউপি চেয়াম্যান মোস্তফা কামাল। তারা দুইজনই আপন শ্যালক ভগ্নিপতি। সম্প্রতি ওই এলাকার একটি জমির বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দ্বন্ধের সুত্রপাত হয়। এ নিয়ে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়েন। দিবাগত গভীর রাতে উভয় পক্ষ মাইকিং করে সংঘর্ষের প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা পুলিশের এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে একদল পুলিশ গভীর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে মহিলাসহ ১৫ জনকে আটক করে নড়াইলের লোহাগড়া থানায় সোপর্দ করে। আটকৃতরা হলেন ইউপি সদস্য লিপন শেখের স্ত্রী মরিয়ম বেগম (৩৭), মাজেদ রহমান (৩৫), হালিম শেখ (৪৮), আকবার সিকদার (৪৯), পলাশ মোল্যা (৩৪), আরমান হোসেন (২৫), স্বাধীন সিকদার (১৯), লিটু শেখ (৩৮), রাজু সিকদার(২৮), মিজানুর রহমান (৫২),মাহামুদ সিকদার (৩৫), বিপুল শেখ(৩৫), আফতাব সিকদার (২৯), হাফিজুর রহমান (৫৫) সাবিবর কাজী (১৯) এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চালান এবং ছাড়ার বিষয়ে জানা যায় নাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত