মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বাসের ভেতর অজ্ঞান করে লাখ টাকা লুট

নড়াইলে বাসের ভেতরে চেতনানাশক ওষুধ ব্যবহার করে বিলু খাঁন (৫০) নামের এক ব্যক্তিকে অজ্ঞান করে ৯৭ হাজার ২০০ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বিলু খাঁন সদর উপজেলার শিংগা শৈলপুর ইউনিয়নের নলদীরচর গ্রামের মৃত নিয়ামত খাঁনের ছেলে।

বিলু খাঁনের ভাই জামশেদ খান বলেন, ‘শুক্রবার দুপুর ৩টার দিকে আমার মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে জানানো হয়, ভাই অচেতন অবস্থায় গড়ের ঘাট এলাকায় রয়েছেন। আমি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে ভাইকে ফোন দেয়া হয়। কিন্তু তার কথা কেমন যেন লাগছিল। তখন ওই এলাকার পরিচিত লোকদের পাঠালে তারা জানান, ভাই শুধু ইশারা দিয়ে কথা বলছেন। তার কথা পরিস্কার বোঝা যাচ্ছে না। এরপর আমরা দ্রুত যেয়ে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করি।’

আহতের ভাই নিলু খাঁন বলেন, ‘ভাই ৯৭ হাজার ২০০ টাকা নিয়ে মাইজপাড়া হাট থেকে গরু কেনার জন্য বাড়ি থেকে দুপুর ১টার দিকে রওনা হয়ে নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে লোকাল বাসে চড়েন। বাসের ভেতরে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে গরু ক্রয়ের টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি আরো বলেন, ‘এ চক্রের সঙ্গে বাসের ড্রাইভার সুপার ভাইজার ও হেলপার জড়িত থাকতে পারে। তা নাহলে ভাইয়ের নামার কথা ছিল মাইজপাড়া গরুর হাটে। অথচ তাকে নামিয়েছে আরো অনেক দূরে।’

আহতকে মাইজপাড়ায় না নামিয়ে দূরে নামানোর বিষয়ে জানতে চাইলে সেই বাসের ড্রাইভার মাহাবুর বলেন, ‘আমাকে সুপারভাইজার রেজোয়ান ও হেলপার বলেছিল ওই ব্যক্তি বাসে ঘুমাচ্ছে তাই এখানেই তাকে নামিয়ে দিতে।’

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, ‘তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কয়েক ঘণ্টা পরে হয়তো জ্ঞান ফিরে পাবেন তিনি। তা নাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠাতে হবে।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, ‘বিষয়টা আপনার কাছ থেকে শুনলাম। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিংবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান