মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। তিনি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১২ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের শিবালয়ের সাকরাইল গ্রামের দিনেশ হালদারের ছেলে দীপক কুমার হালদার (২৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে আব্দুল আলিম (২৫)। এদের মধ্যে দীপক ঢাকার তাঁতিবাজারে একটি স্বর্ণের দোকানের কর্মচারী ও আলিম ঢাকায় আড়ংয়ের একটি শাখায় কর্মচারী হিসাবে কাজ করতেন।তারা দুজনেই ছোটবেলার বন্ধু বলে জানা গেছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতরা কর্মস্থলে যাওয়ার জন্য সকালে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়কের ভাটবাউর এলাকায় যশোরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকও আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক