মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন রক্ষায় ঘানা একসঙ্গে ৫০ লাখ গাছ

দেশজুড়ে একসঙ্গে ৫০ লাখ গাছ লাগানোর এক মহাকর্মসূচি শুরু করেছে ঘানা। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নিচ্ছে দেশটির রাজনীতিবিদ, তারকা, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, স্কুলশিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। সবার সাহায্য নিয়ে ‘সবুজ ঘানা’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি।

গত শুক্রবার স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও দাতব্য সংস্থা এবং জাতিগত গোষ্ঠীর প্রধানরা বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন। ঘানাইয়ান প্রেসিডেন্ট আকুফো-আদ্দো রাজধানী আক্রায় তার সরকারি বাসভবনে গাছ লাগান।

ঘানার ভূমি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী স্যামুয়েল আবু জিনাপুর বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এখন কাজের সময়। আমরা টাইম বোমার ওপর বসে রয়েছি। গ্যালামসি (ছোট আকারে মাইনিং) ও চাষাবাদের কারণে আমাদের বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করাই ‘গ্রিন ঘানা’ কর্মসূচির উদ্দেশ্য। আমরা আমাদের ভবিষ্যৎ নেতাদের ব্যর্থ করে দিতে পারি না।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যমতে, পৃথিবীতে দ্রুত বনাঞ্চল হারাতে থাকা ক্রান্তীয় দেশগুলোর মধ্যে অন্যতম ঘানা।

সরকারি হিসাব অনুসারে, ১৯০০ সালে ঘানায় বনাঞ্চল ছিল প্রায় ৮২ লাখ হেক্টর। কমতে কমতে বর্তমানে তা মাত্র ১৬ লাখ হেক্টরে এসে দাঁড়িয়েছে।

ঘানার প্রতিবেশী দেশ আইভরি কোস্টও গত বছর বনাঞ্চল উদ্ধারের আশায় ‘বৃক্ষ দিবস’ পালন করেছিল।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার