মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পছন্দের পজিশনে আর খেলা হবে না সাকিবের

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাটিং করে সাফল্য পেয়েছিলেন। ২২৭ ওয়ানডেতে সাকিবের গড় রান বেশি তিনেই। তাকে আগামীতে এই জায়গায় দেখা যাবে না।

সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘তার (সাকিব) ব্যাটিং অর্ডার হবে চার-পাঁচ। এটি চূড়ান্ত।’

সাকিব ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ নম্বরে নেমেন। ওই ম্যাচে ৮ রান করেন তিনি। পরের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি পান।

গতকাল চট্টগ্রামে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৫ (৭১ বলে) রান। এর আগে ঢাকায় খেলেন ৫৮ রানের ইনিংস। প্রতি ম্যাচেই সাকিবকে বিপদের মূহুর্তে ব্যাটিং করেছেন। ভেঙে না পড়ে দলের হাল ধরেছেন। ফিফটি করা মুশফিক আউটের পর একাই টেনে নিয়েছেন শেষ পর্যন্ত।

মুশফিকের সঙ্গে ৩৮ রানের জুটি ভাঙার পর বাংলাদেশ করেছে ৮৩ রান। তার মধ্যে ৫টি জুটিতে সাকিবের একার অবদান ৫৮। তার আউটের পরের বলেই অলআউট হয় বাংলাদেশ। তাতেই বোঝা যায় তিনের মতো পাঁচেও সাকিব দায়িত্বশীল।

২২৭ ওয়ানডেতে সাকিবের গড় রান বেশি তিনেই। সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করেন তিনে। বাকি দুই ম্যাচে চারে। এই পজিশনে সাকিব ৩৬ ইনিংসে দুটি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরিতে ৪৯.৬৪ গড়ে করেন ১৭৭৩ রান। তবে সবচেয়ে বেশিবার ব্যাটিং করেছেন পাঁচ নম্বরেই। ১২৮ ইনিংসে ৩৫.৬৫ গড়ে সেখানে করেন ৪৭৪১ রান। ৫টি সেঞ্চুরি ছাড়া আছে ৩২টি হাফ সেঞ্চুরি। এর বাইরে বাকি ৩৫ ম্যাচে ব্যাটিং করে ৪১.০৭ গড়ে করেন ১৪৫৮ রান। ওই পজিশনে ব্যাটিং করে দুটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা