রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবারের সিদ্ধান্তেই ঢাবি ক্যাম্পাসে হচ্ছে না ড. আরেফিন সিদ্দিকের জানাজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা পরিবারের সিদ্ধান্তেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডির গ্রিন রোডে বাইতুল আকসা মসজিদে বেলা ১১টার দিকে ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ।

ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘তার (ড. আরেফিন সিদ্দিক) দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সে অনুযায়ী তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপের মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে তার (ড. আরেফিন সিদ্দিক) জন্য বিশেষ দোয়া মোনাজাত হবে।’

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাড়াও সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন তার সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য গুণগ্রাহীরা।

পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ জুমা ধানমণ্ডির ঈদগাহ মসজিদে ড. আরেফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর ও ওইবিস্তারিত পড়ুন

  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী