বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাতিরঝিলের বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হচ্ছে র‌্যাপিড পাস

হাতিরঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হতে যাচ্ছে র‍্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি। আগামী ২০ জুলাই থেকে এই স্মার্ট টিকিটিং পদ্ধতি চালু হচ্ছে। ইতিমধ্যে গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম গণমাধ্যমকে এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন।

ধ্রুব আলম জানান, চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে জনসাধারণ মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার থেকে এসে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে একই কার্ড তথা র‍্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা র‍্যাপিড পাস ব্যবহার করার জন্য বাসের চারটি কাউন্টার নির্ধারণ করেছি। অন্যদিকে ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে র‍্যাপিড পাস পদ্ধতি চালু হবে।

জানা যায়, প্রাথমিকভাবে র‌্যাপিড পাসের জন্য সব মিলিয়ে ১০টি মেশিন চালু করা হবে। ওয়াটার বাসের দুটি ঘাট এফডিসি ও পুলিশ প্লাজায় মেশিন বসানো হবে। বাকি গুদারাঘাট ও রামপুরায় আগস্টে বসানোর পরিকল্পনা আছে। অন্যদিকে বাসের ১০টি কাউন্টারের মধ্যে ছয়টিতে এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টার মেশিন বসানোর কাজ শুরু করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…