সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারা চায় আমরা ফাঁদে পা দিই : মির্জা ফখরুল

দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও পরিকল্পিতভাবে তা ব্যর্থ করার চেষ্টা চলছে। ফেব্রুয়ারির নির্বাচনী সময়সূচি ঘোষণার আগে থেকেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লন্ডন বৈঠকের পর থেকে বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চায়, আমরা উত্তেজিত হই, প্রতিবাদ করি, তাতে তাদের ফাঁদে পা দিই। কিন্তু আমরা তা করব না।

সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ফাঁদে পা না দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।

’৭১ ও ’৯০-এর পরে ২০২৪-এর জুলাই দেশে গণতান্ত্রিক উত্তরণের একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বিজয়ের কৃতিত্ব জনগণের, কোনো গোষ্ঠীর একার নয়। সবাই নেমেছিল গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে। এখন কেউ কেউ একক কৃতিত্ব দাবি করছেন, কিন্তু প্রকৃত জয় ছিল দেশের মানুষের।

বিএনপির হাত ধরে দেশের সবচেয়ে বড় অর্জনগুলো এসেছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কখনো ফ্যাসিবাদের সামনে মাথা নত করেনি। ২০ হাজার নেতা-কর্মী বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তবু সংগ্রাম থামেনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন কর্মী শহীদ হয়েছেন। কিন্তু এখনো তাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। আহত ব্যক্তিরা যথাযথ সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারেরও নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে নিয়ে এত অপপ্রচার চলছে কেবল ভয় থেকেই। কারণ, তিনি জাতীয় নেতা হয়ে উঠেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী