বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গের নির্বাচনে তারকা প্রার্থীদের কে জিতলেন কে হারলেন

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস থেকে টালিগঞ্জের এক ঝাঁক তারকা শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, ব্রাত্য বসু, সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রাজ চক্রবর্তী।
আর বিজেপির প্রার্থী হয়ে জিতেছেন একমাত্র হিরণ চট্টোপাধ্যায়।

জোড়াফুল থেকে লড়েছেন চিরঞ্জিত, সোহম, সায়নী ঘোষদের মতো তারকারা; অন্যদিকে ভোটের লড়াইয়ে বিজেপির গেরুয়া শিবিরে ভিড়েছিলেন হালের শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী, পার্ণো মিত্রদের মতো তারকারা।

ব্যালটের লড়াইয়ে শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। তৃণমূলের প্রার্থীদের মধ্যে বারাসাত থেকে তৃতীয়বারের মতো জয় পেলে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী; ২৬ হাজারেও বেশি ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
২০১১ সালে প্রথমবারের মতো তৃণমূলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন চিরঞ্জিত; প্রথম নির্বাচনেই জয় পেয়ে মমতার আস্থাভাজন হয়ে উঠেন তিনি। ২০১৬ সালেও নির্বাচিত হন এ অভিনেতা।

তৃণমূলের টিকিটে প্রথম বারের মতো নির্বাচন করেই বাজিমাত করলেন জুন মালিয়া; মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটে জয় নিশ্চিত করেছেন কাঞ্চন মল্লিক।

ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী চণ্ডিপুর থেকে সোহম চক্রবর্তী, বাঁকুড়া থেকে সায়ন্তিকা বন্দোপাধ্যায়, দমদম থেকে ব্রাত্য বসু ও ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী।

তৃণমূলের প্রার্থীদের মধ্যে আসানসোল দক্ষিণ থেকে সায়নী ঘোষ ও কৃঞ্চনগর উত্তর থেকে কৌশানী মুখোপাধ্যায় পরাজিত হয়েছেন।

বিজেপি থেকে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে খড়গপুর সদর নির্বাচিত হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়; যিনি এই নির্বাচনের আগে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগ দেন। নির্বাচনে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে ৩ হাজার ১১৯ ভোটে হারিয়েছেন এ অভিনেতা।

বিজেপির প্রার্থী হয়ে পিছিয়ে ছিলেন হালের জনপ্রিয় চার নায়িকা।
বেহালা পূর্ব থেকে পায়েল সরকার, বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চ্যাটার্জি, শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী ও বরাহনগর থেকে পার্ণো মিত্র হেরে গেছেন।

বিজেপি থেকে পরাজিত হয়েছেন বাবুল সুপ্রিয়, রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত ও লকেট চট্টোপাধ্যায়ও।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি